বড় শাহতলীতে জনতা কর্তৃক ২মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলীতে স্থানীয় জনতা কর্তৃক দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়েছে।

১২ আগস্ট দিবাগত রাতে রাতে স্থানীয় জনতা মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহরাজ (২১) ২। মোঃ ইমান মিজ (২৩) কে আটক করে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়াকে জানালে ওসির নির্দেশে গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার মোবাইল টিম এর এসআই মো: ইবাদুল হক তাদের আটক করে থানায় নিয়ে আসে।

গতকাল চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: ইবাদুল হক আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মাদক মামলা করেন। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের কোর্টের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, এ বিষয়ে চাঁদপুর সদর থানার এসআই মো: ইবাদুল হক বাদী হয়ে আসামী ১। মোঃ মেহরাজ (২১), পিতা-মোঃ কবির মিয়া, মাধ্য মরিয়ম বেগম, সাং-মধেশপুর, হাজী বাড়া, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। মোঃ ইমান মিজ (২৩), পিতা জাহাদীর মিজি, মাতা-জোসনা বেগম, সাং-কামরাঙ্গা, থানা ও জেলা-চাঁদপুরদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন।

মামলা থেকে জানা যায়, আসামীদ্বয়ের নিকট থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, ইদানিং শাহতলী এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বহিরাগতরা এসে শাহতলী এলাকায় মাদক বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে ।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।

সম্পর্কিত খবর