সংবাদকর্মী এস.এম শাহ আলমের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সংবাদ কর্মী এস এম শাহ আলমের মমতাময়ী মা মিসেস লুৎফা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

গত (৯ আগস্ট ২০২৫খ্রি.) শনিবার বিকেল ৪ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি দীর্ঘ দিন যাবৎ ব্রেন স্টোক করে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৯ আগস্ট শনিবার বাদ এশা মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন শেখ আল- নূর জামেমসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল কাদের ফারুকী। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মরহুমার রুহুহের মাগফিরাত কামনায় গত ১১ আগস্ট সোমবার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মরহুমার কুলখানি সম্পন্ন হয়।

দোয়া মিলাদ ও কুলখানিতে শরীক হয়েছেন স্থানীয় এলাকার মসজিদের ইমাম, খতিব, মাদরাসার ছাত্র ও মরহুমার নিকট আত্মীয় স্বজন।

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্থা নীয় দক্ষিণ বালিয়া শেখ আল- নূর জামে মসজিদের ইমাম ও খতিব আবদুল কাদের ফারুকী।

দোয়ায় আরও শরীক হয়েছেন স্থা নীয় দক্ষিণ বালিয়া নগর কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদের ইমাম ও বিভিন্ন ওলামা মশায়েখগণ।

সম্পর্কিত খবর