মতলবে পরকীয়ার টানে ঘর ছাড়লেন এক সন্তানের জননী !

মতলব প্রতিনিধি:  মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের দক্ষিণ নাগদা প্রধানিয়া বাড়ির মৃত হাফিজ উদ্দিন এর ছেলে প্রবাসী মিজান প্রধানের স্ত্রী লাকী আক্তার অনার্স পড়ুয়া মেয়েকে রেখে পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিন ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রবাসী মিজান প্রধানের স্ত্রী গত ৯ আগষ্ট বাড়ী থেকে নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও লাকী আক্তার নিরুদ্দেশ হয়ে কয়েকদিন পরে আবার ফিরে এসেছে। তবে, লাকীর সাথে মতলব উত্তর উপজেলার এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে।

এ বিষয়ে লাকীর স্বামী মিজান বলেন, এ বিষয়টাতে আমি বিব্রত ও লজ্জিত।এর আগেও সে এমন ঘটনা ঘটিয়েছে। স্বর্ন, অলংকার,টাকা পয়সা সংসার সব কিছুইতো ছিলো তার নিয়ন্ত্রণে। একমাত্র মেয়েকে ফেলে সে কেনো এমন করলো তা আমার জানা নাই।যে নারী মন থেকে সংসার করতে চায়না,তাকে আইন আদালত দিয়ে কিভাবে বেঁধে রাখবো।তাই থানায়ও অভিযোগ করিনি ।

নিরুদ্দেশ লাকীর মেয়ে বলেন, মায়ের এমন কান্ডে আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে যাচ্ছি।এমন ঘটনার কারনে আমি অসুস্হ হয়ে গেছি।এমন মা থাকার চেয়ে না থাকাই ভালো।

সম্পর্কিত খবর