তরপুরচন্ডী ইউনিয়নে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের পর লাশ উদ্ধার

স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে আকবর বেপারী নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

নিখোঁজের ৪ ঘণ্টা ধরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা আকবর বেপারী মঙ্গলবার সকালে গোসলের জন্যে মেঘনা নদীতে নামার কিছুক্ষণ পর আর উপরে উঠেননি।

বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে চার ঘণ্টা চেষ্টার পর বেলা প্রায় ২টার দিকে নদীতে তার মরদেহ ভেসে উঠে। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত খবর