
মো: রানা সরকার/হযরত আলী : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড(শাহতলী ) বিএনপি’র আয়োজনে সদস্য ফরম নবায়ন ও উন্নয়নমূলক বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৪নং ওয়ার্ড (শাহতলী ) বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতিও দুবারের সাবেক সফল চেয়ারম্যান স্বপন মাহমুদ।
তিনি বলেন, বিএনপির এদেশে সবচেয়ে জনপ্রিয় দল ,জনগনের মাঝে ব্যাপক জনসমথন রয়েছে । দলের নেতাকমীদের এক থাকতে হবে । আগামী জাতীয় সংসদ নিবাচনে বিএনপিকে জনগনের সমথন নিয়ে বিজয় হবে । তিনি বলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে চাঁদপুর-৩আসনে এমপি দেখতে চায় জনগন ,তাই মানিক ভাইকে বিজয়ী করতে মাঠ পযায়ে কাজ করতে হবে ।
এ জন্য জনগনের সমথন আদায় করতে ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা পৌঁছে দিতে হবে ।
৪নং ওয়ার্ড (শাহতলী ) বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সহ-সভাপতি মো: মোশারফ কারী, সাধারণ সম্পাদক মো: কামাল মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: জসিম গাজী,
সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসীন তপাদার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাল, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সেক্রেটারী প্রাথী মো: রবিউল আউয়াল রবি গাজী, ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি খোকন গাজী,
৪নং ওয়ার্ড তাতীদলের সভাপতি আলমগীর গাজী (খোকন), ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাহজাহান গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো: শওকত কারী, ৪নং ওয়ার্ড তাতীদলের সাধারণ সম্পাদক মো: করিম গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো: রিপন মিজি, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর মিজি, সাধারণ সম্পাদক ইমাম গাজী, সহ-যুগ্ম সম্পাদক ইউসূফ গাজী।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শামছুল হুদা মো: জাহাঙ্গীর মিজি, লিটন গাজী, তাহের গাজী, জাকির গাজী, মিজান গাজী, মাসুদ মুন্স, আলফু গাজী, সাইফুল গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।




