চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির ১নং মহল্লা কমিটির সদস্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএন‌পির ১নং মহল্লা ক‌মি‌টির প্রাথ‌মিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূ‌চির উ‌দ্বোধন হয়েছে।

৭নং ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের আয়োজনে  সোমবার (১২ আগষ্ট) বি‌কে‌লে যমুনা রোডে কর্মসূ‌চির উ‌দ্বোধনী‌তে প্রধান অ‌তি‌থির বক্তব্য  রাখেন চাঁদপুর  জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মু‌নির চৌধুরী।

এ সময় তি‌নি ব‌লেন, জিয়াউর রহমা‌ন সা‌হে‌বের সময় থে‌কে এখন পর্যন্ত আ‌মি আ‌ছি, অদ্যব‌ধি দল বদল ক‌রি নাই। আপনারা সক‌লে দ‌লের প্রাথ‌মিব সদস্য প‌দের ফরম;পূরন করুন। আপনার ঘ‌রে ঘ‌রে গি‌য়ে খা‌লেদা জিয়, তা‌রেক জিয়া ও মা‌নিক ভাই‌য়ের সালাম জানা‌বেন। সা‌থে সাথে ধা‌নের শী‌ষে ভোট দেওয়ার জন্য আহবান জানা‌বেন। বিগত ১৭ বছর আমরা ভোট দি‌তে পা‌রি নাই তাই সকল‌কে ভোট কে‌ন্দ্রে আসার আহবান জানা‌বেন।

এ সদস্য ফর‌মের তথ্যাদি ক‌ম্পিউটারে তথ্যাদি থাক‌বে। প্রত্যেক নির্বাচ‌নে সি‌ট ভাগাভা‌গি ক‌রে ক‌য়েকক‌টি আসন পায়। ২০০১ সা‌লে আমা‌দের সা‌থে এ‌সে মন্ত্রীত্ব নি‌য়ে‌ছে। এক‌টি দল পিআর ক‌রে আর ত‌লে ত‌লে কয় সিট চায়। যারা নির্বাচন বানচাল কর‌তে চায়।তিনি বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে ৫টি আসন জনগনের সমথন নিয়ে বিজয়ি হবে ইনশাল্লাহ ।

সেই সাথে  চাঁদপুর-৩আসনে আমরা জনপ্রিয় নেতা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে এমপি হিসেবে দেখতে চাই ।

৭নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি মোস্তফা মালের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ক‌বির হো‌সেন সরদারের প‌রিচালনায় ‌বি‌শেষ অ‌তি‌থি জেলা বিএন‌পির প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক মোঃ সালাহ উ‌দ্দিন সে‌লিম, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক সোঃ আ‌লি সরকার, সহ যুব বিষয়ক সম্পাদক দ্বীন মোঃ চিল্লু বেপারী, সদস্য হাজী সামছুল হক প্রধা‌নিয়া, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক শামছুল আলম সূর্য, পৌর ছাত্রদ‌লের সাধারণ সম্প্দক ফ‌য়েক ঢালী, সদর উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের যুগ্ম আহবায়ক হা‌সেম গাজী।

বক্তারা ব‌লেন, বিগত ১৭ বছর আমরা ভোট দি‌তে পা‌রি নাই। জাতীয় নির্বাচ‌নের মাস ঘো‌ষিত হ‌য়ে‌ছে তাই আমরা ধা‌নের শী‌ষের প্রা‌র্থি মা‌নিক ভাই‌য়ের জ‌য়ের জন্য এখন থে‌কে কাজ ক‌রে যাব। আমা‌দের ঘ‌রে ঘ‌রে গি‌য়ে সকল‌কে বুঝা‌তে হ‌বে তা‌রেক রহমা‌নের ৩১ দফা প্রচার কর‌তে হ‌বে। জামায়াত বি‌ভিন্নভা‌বে ধর্মীয় দোহাই দি‌য়ে জনগণ‌কে ভুল বুঝা‌চ্ছে, তারা বল‌ছে দা‌ড়িপাল্লায় ভোট দিলে জান্নাত মিল‌বে। আপনারা জামা‌তের এ বিভ্রা‌ন্তির কথায় কান দি‌বেন না। সকল ওয়া‌র্ডের থে‌কে ৭নং ওয়ার্ড ধা‌নের শী‌ষের প্রতী‌কে বেশী ভোট আস‌বে ব‌লে আমরা ম‌নে ক‌রি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ৭নং ওয়ার্ড বিএন‌পির ১নং মহল্লা ক‌মি‌টির সভাপ‌তি কা‌শেম প্রধানীয়া, সাধারণ সম্পাদক ম‌নির হো‌সেন বেপারী, সাংগঠ‌নিক সম্পাদব জ‌মির দেওয়ান মহল্লা যুবদ‌লের সভাপ‌তি মা‌নিক দেওয়ান সাধারণ সম্পাদব র‌হিম মোল্লা।

সম্পর্কিত খবর