
স্টাফ রিপোর্টার : চাঁদপুর বড় স্টেশন এলাকায় গত (৭ আগস্ট ২০২৫খ্রি.) বিকেল অনুমান সাড়ে ৩টায় দিকে অজ্ঞাত পুরুষ (৪৮) হঠাৎ করে রাস্তার উপর পড়ে গেলে স্থানীয় লোকজন উক্ত অজ্ঞাত পুরুষের কাছে গিয়া দেখে যে, তিনি মৃত্যুবরণ করেছেন।
পরে লোকজন ধরাধরি করে অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভাধীন উত্তর শ্রীরামদী রেলওয়ে কবরস্থান রোড সাকিনস্থ তালিমুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার গ্যারেজের সামনে নিয়া রাখেন এবং পুলিশকে সংবাদ দিলে পুলিশ মাদ্রাসার গ্যারেজের সামনে গিয়া মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
মৃতের কোন দাবীদার বা কোন পরিচয় না থাকায় মৃতের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলাম এর মাধ্যমে দাফন কাফন করে। উক্ত মৃতের মৃত্যুর বিষয়ে অত্র চাঁদপুর সদর মডেল থানার অপমৃত্যু মামলা নং-০৮/১৩, তারিখ-০৮/০৩/২০২৫খ্রিঃ রুজু আছে।
এই সংক্রান্তে মৃত লাশের পরিচয় নির্নয়ের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা অব্যাহত আছে। উক্ত অজ্ঞাতনামা লাশের কোন পরিচয়/দাবীদার পাওয়া গেলে চাঁদপুর সদর থানাকে জানানোর জন্য অনুরোধ করা হইল।




