
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা জামায়াত নেতৃবৃন্দের শোক।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র দুবারের সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান রবিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও সভাপতি এডভোকেট জাহাঙ্গীর খান রোববার ১০ ই আগষ্ট ২০২৫ সন্ধ্যা পৌনে আটটার সময় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী,জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের এর সম্ভাব্য এমপি প্রার্থী ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহাজান মিয়া, চাঁদপুর শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি বিজ্ঞ সদস্যের মৃত্যুতে আগামীকাল ১১/০৮/২০২৫ইং রোজ-সোমবার, সকাল ১১:০০ ঘটিকার সময় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় আদালতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হবে এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে সকাল ১১:৩০ ঘটিকায় এক শোকসভা অনুষ্ঠিত হইবে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। আজ বাদ জোহর চাঁদপুর স্টুডিয়াম মাঠে এড,জাহাঙ্গীর খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।




