
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের কৃতি সন্তান বিএনপির সাবেক দু-বারের মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো: রফিকুল ইসলাম মজুমদার সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে ব্যাংকক ব্রামরুনগাড হাসপাতালে রয়েছে।
গত ১০ আগস্ট রাতে বিএনপির উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটার্সে এ বলেন, “ব্রামরুনগ্রাড হসপিটালে এমআরআই করার পর আমার স্বামী রফিকুল ইসলাম মজুমদারের অবস্থা তেমন কোন উন্নতির বুঝতে পারছিনা। সবার আন্তরিক দোয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। খুবই আশংকার মধ্যে সময় যাচ্ছে।”
জানা যায়, আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী মো: রফিকুল ইসলাম মজুমদার দীর্ঘদিন কিডনি,ডায়াবেটিকসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক ব্রামরুনগাড হাসপাতালে নেওয়া হয়। তিনি দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
দোয়া কামনা : এদিকে অসুস্থ মো: রফিকুল ইসলাম মজুমদারের সুস্থতা কামনার জন্য দোয়া চেয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।




