চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান রবিবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশাললিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
এক শোক বার্তায় তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।