দীপু মনির কোনো বোনই নেই : ভিন্ন ব্যক্তিকে ভাগ্নে দাবিটি অসত্য

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি ঝিনাইদহ সীমান্তে আটক হওয়া রিয়াজ উদ্দিন সাবেক মন্ত্রী দীপু মনির ভাগ্নে নয়, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।

তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। অনুসন্ধানে জানা যায়, সাবেক মন্ত্রী দীপু মনির কোনো বোন নেই, ওয়াদুদ টিপু নামের তার একটি ভাই রয়েছে। এছাড়াও দীপু মনি চাঁদপুরের রাজনীতিবিদ হওয়ায় রিয়াজ উদ্দিন তার একসময়ের রাজনৈতিক কর্মী ছিলো বলে তথ্য মেলে, কিন্তু সে তাঁর ভাগ্নে নয়। অর্থাৎ, একাধিক গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সত্য নয়, গুজব ও ভিত্তিহীন।

গত ৯ আগষ্ট সাবেক মন্ত্রী দীপু মনির ভাই ডা: জে আর ওয়াদুদ টিপু তার ফেসবুক আইডিতে একাধিক গণমাধ্যমে প্রচারিত উক্ত তথ্যটি সত্য নয়, গুজব ও ভিত্তিহীন।

সম্পর্কিত খবর