ফরিদগঞ্জে নগদ অর্থসহ তালিকাভুক্ত পাঁচ জুয়াড়ি আটক

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নগদ অর্থসহ তালিকাভুক্ত পাঁচ জুয়াড়ি আটক হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আমিরা বাজার বিশ^বন্দ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিকেল চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প বিশ^বন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ারি খোকন ব্যাপারী (৪৫), বাচ্চু মিয়া (৪৭), মো. আমিন (৪৪), মো. মফিজ (৪৬) ও মো. দুলাল (৪৭) কে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১৫ হাজার ১৩০টাকা এবং পাঁচটি মোবাইল ফোন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং আটক জুয়াড়িদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতেৃত্ব চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর