
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান রবিবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশাললিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




