চাঁদপুরে ইসলামী সমাজের গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ইসলামী সমাজের গণসংযোগ ও লিফলেট বিতরণ গতকাল রোববার (১০ আগস্ট২০২৫খ্রি.)

শহরের পুরান বাজার বড় মসজিদ, পালের বাজার পৌর মার্কেট ও বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মূখে পৃথক, পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ুন কবির। তিনি দ্যার্থহীন কণ্ঠে বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হচ্ছে জাহেলি ব্যবস্থা। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মেনে চলার কারণে জাতির মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে চরম দুর্ভোগ ও অশান্তিরকাল কাটাচ্ছি।

সৈয়দ হুমায়ুন কবির বলেন, গণতান্ত্রিক কিংবা মানব রচিত ব্যবস্থা ভিত্তিক রচিত আল কুরআন বিরোধী সংবিধানের আনুগত্যের অধিনে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে আখেরাতের জীবনে নিশ্চিত চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম! ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবির আরো বলেন, গণতন্ত্রের অধিনে জোট, ভোট ও নির্বাচন এসবকে সমর্থন করলে ঈমান ও আমল সবই বিনষ্ট হয়ে যাবে।

ঈমান ও আমল রক্ষা করতে হলে আল কুরআন বিরোধী সংবিধান পরিত্যাগ করে এবং পবিত্র কুরআনকে সংবিধান গ্রহণ করে আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাস্ট্রে আল কুরআনের আইন, বিধান প্রতিষ্ঠার চুড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ও বিশেষ সাহায্যে সমাজ ও রাস্ট্রে আল কুরআনের আইন, বিধান প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

মাওলানা আবু জাফর ছালেহ উপস্থাপনায় পথসভাতে শহরের বাইতুল আমিন রেলওয়ে মসজিদ চত্বরে বক্তব্য প্রধানকালে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবির। এদিকে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে ইসলামী সমাজের গণসংযোগ, মিছিলে ইসলামী সমাজের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা।

সম্পর্কিত খবর