
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের অবস্থা সংকটাপন্ন। তিনি ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশাললিষ্ট হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানান বিএনপির একাধিক নেতা।জানা যায় আইসিইউতে শ্বাস নিতে তার খুবই কষ্ট হচ্ছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত। তিনি ঢাকা ও ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।
রাজনৈতিক জীবনে তার বর্ণনাট্য ক্যারিয়ার রয়েছে । তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি,চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ছিলেন। বর্তমানে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন।
গতকাল তাকে দেখতে ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশাললিষ্ট হাসপাতালে যান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ।
তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন । এদিকে তার সুস্থতা কামনায় তার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা সকলের কাছে দোয়া কামনা করেছেন ।




