
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: হেলাল উদ্দিনের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (৯ আগস্ট ২০২৫খ্রি.) তিনি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।
তিনি জানান, আমি চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের একজন নিয়মিত সদস্য আমার নিজ Adv Helal uddin (অ্যাডভোকেট হেলাল উদ্দীন) নামের ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে শনিবার (৯ আগষ্ট ২০২৫খ্রি.) রাত ১.৫৫ মিনিটের সময় ঘরংযরঃধ ওংষধস নামের ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে ‘কি খবর’ বলে ম্যাসেজ দেয়।
আমি রাত ২.২৫ মিনিটে ঘুম থেকে উঠে দেখি আমার ম্যাসেঞ্জার আইডিতে এই মেসেজ এসেছে, আমি মেসেজ দেখে উত্তরে লিখি শুয়ে আছি। পরে সকাল ৮.৪২ মিনিট থেকে ৯.২৮ মিনিটে একই ম্যাসেঞ্জার আইডি Nishita Islam থেকে আমার ম্যাসেঞ্জার আইডিতে একাধিক মেসেজ দিয়ে আমাকে নানান অপ্রিতি কর ও ভীতিকর মেসেজ দিয়ে আমার নিকট এক লাখ টাকা দাবি করে।
পরে বিকাল ৪ টার মধ্যে ০১৮৭৪৩২০১৬৭ এই বিকাশ পার্সোনাল নম্বর দিয়ে এক লাখ টাকা এই নম্বরে পাঠাইতে ম্যাসেজ দেয় এবং ম্যাসেজে লিখেন আমি কোথায় থাকি, কি করি, কখন কোথায় যাই। আমার মেয়ে কোন স্কুলে পড়ে, কোথায় থাকে সব খোজ খবর সে রাখে। আমি তার পরিচয় জানতে চাই এবং কেন টাকা দিতে হবে ম্যাসেজ দিয়ে তার পরিচয় জানতে চাইলে সে পরিচয় দিতে অপারগতা প্রকাশ করে।
এদিকে পরিচয় কেন জানতে চাইলাম সেই জন্য আমাকে অশ্লীল ভাষায় ম্যাসেজ দিয়ে কোন কথা না বলে গতকাল বিকাল ৪ টার মধ্যে এক লাখ টাকা দিতে হবে দাবি করে। যদি টাকা না দিলে আমাকে ও আমার মেয়েকে যেখানে পাবে মেরে ফেলিবে বলে হুমকি-ধমকি দেয়। একই দিন একই আইডি থেকে দুপুর ১টা ১৭ মিনিট থেকে ১টা ৪০ মিনিটে পুনরায় ম্যাসেজে লিখেন তুই এখনও টাকা দেস নাই, তোর পিচনে আমি লোক লাগিয়ে রেখেছি। দেখা মাত্রই তোকে শেষ করে দিবে। পরে তার দেওয়া বিকাশ ০১৮৭৪৩২০১৬৭ নম্বর টি চাঁদপুর কোর্ট ইন্সপেক্টরের সাহায্যে যাচাই করে দেখা যায় এই নম্বর টির ন্যাশনাল আইডি নম্বর ১৫১৪১৩০৩৫৮, নাম : তানিয়া আক্তার ঞধহরধ অশঃবৎ, পিতা : মৃত ইয়ার হোসেন, মাতা রোকেয়া বেগম।
জন্ম তারিখ ১৬ আগষ্ট ২০০০ইং রক্তের গ্রুপ ঙ+, বিভাগ চট্টগ্রাম, জেলা চাঁদপুর, উপজেলা কচুয়া। ঠিকানা : লনি মিয়ার বাড়ী, পোস্ট কোড ৩৬৩৩। এই ব্যক্তির নামে রেজিষ্ট্রেশনকৃত মেবাইল নম্বরে (বিকাশ নম্বরে) টাকা পাঠানোর জন্য বলেন।




