চাঁদপুরে সাংবাদিক ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা চাঁদপুর সরকারী কলেজ কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারী কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব মাও. নিজাম উদ্দিন। মিলাদ ও দোয়া পূর্বে বক্তব্য রাখেন মরহুম ইকরাম চৌধুরীর বড় ভাই মোঃ মুনির চৌধুরী।
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক চাঁদপুর দর্পণ এর নির্বাহী সম্পাদক জালাল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী,
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সহকারী সম্পাদক ও চাঁদপুর ডেভোলাপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মফস্বল সম্পাদক এ কে আজাদ, মতলব উত্তর অফিস প্রধান শামসুজ্জামান ডলার, হাজীগঞ্জ উপজেলার অফিস প্রধান এস এম মিরাজ মুন্সি, সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিজ্ঞাপন ম্যানেজার আশরাফুল আলম, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ,
সহকারী মফস্বল সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, স্টাফ রিপোর্টার সুজন আহমেদ, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মিন্টু, হাইমচর উপজেলা অফিস প্রধান জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার মহসীন আলম, সাবেক পৌর ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন,  চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মোরশেদ আলম সেলিম,
দৈনিক চাঁদপুর পত্রিকার সম্পাদক কে এম মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, চাঁদপুর প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর পাটওয়ারী, দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান বাবুসহ আগত মুসল্লিগণ ।

সম্পর্কিত খবর