মতলব দক্ষিণ বারিগাও এলাকায় ফলজাত চারা গাছ কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ বারিগাঁও এলাকায় সম্পত্তিগত বিরোধের জের ধরে ৪টি ফলজাত গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় দক্ষিণ বারীগাঁও গ্রামের মৃত মুসলিম প্রধানীয়ার (অবঃ সার্জেন) জায়গার উপর হওয়া হিমসাগর ও আম্রপালি গাছের ৪ টি চারা কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ মোঃ শাহ আলম এর সাথে একই বাড়ীর জুবায়ের, মিলন ও ওসমান গংদের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। পার্শ্ববর্তী বাড়ীর বাচ্চু মিয়ার কাছ থেকে ওই সম্পত্তি

খরিদ করেন। ওই জায়গা নিয়েই তাদের দীর্ঘদিনের বিরোধ এবং একাধিক মামলা চলমান রয়েছে। কিন্ত গাছের সাথে কেমন শত্রুতা? এটা নিয়েই বিভিন্ন মহলে আলোচনা। আবার কেউ কেউ বলছে এটি সাজানো হতে পারে।

মোঃ শাহ আলম বলেন, খরিদসূত্রে আমি জায়গার মালিক এবং দখলেও আমি। এ জায়গা নিয়ে প্রতিপক্ষরা একাধিক মামলাও করেছিল কিন্তু ওই মামলায় আমাদের পক্ষেই রায় দেন আদালত। গত মঙ্গলবার রাতে আমার জায়গায় হওয়া মুল্যবান ৪ টি ফলজাত গাছের চারা কেটে জুবায়ের, মিলন ও ওসমানসহ আরো কয়েকজন পালিয়ে যাওয়ার সময় আলমগীর ও রুহুল আমিন নামক দুজন পথচারী দেখে আমাকেকে জানান।

এ বিষয়ে জুবায়ের ও মিলনের নিকট জানতে চাইলে তারা বলেন,এটি সাজানো নাটক। নিজেরাই কেটে আমাদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমুলক ভাবে গাছের চারা কাটার নাটকটি করেন তারা।

এদিকে এ ঘটনাটি নিয়ে উভয়েই৷ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন

সম্পর্কিত খবর