চাঁদপুর জেলা পুলিশের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

চাঁদপুর খবর রিপোর্ট : জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে শ্রদ্ধা, স্মরণ ও সম্মানের সাথে গত মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫ খ্রিঃ) সকাল ৯টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়।

পরবর্তিতে এদিন ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মোহসীন উদ্দিন মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত এবং অংশগ্রহণকারী সম্মুখসারির বীরদের সম্মিলন ও সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর