চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রেদওয়ান খান বোরহান আটক

চাঁদপুর খরব রিপোর্ট : চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রেদওয়ান খান বোরহানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ খ্রি.) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাজধানীর থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত নাশকতা মামলায় চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রেদওয়ান খান বোরহানকে গ্রেফতার দেখানো হতে পারে বলে মডেল থানার পুলিশের একাধিক সূত্র বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন ।

জানা গেছে, রেদওয়ান খান বোরহান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে দল থেকে মনোনয়ন না দেওয়ায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে ট্রাক প্রতীক পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে নির্বাচন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পরে চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খান ট্রাক প্রতীক পেয়েছেন ১ হাজার ২২৮ ভোটপেয়ে জামানত হারিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

 

সম্পর্কিত খবর