নিরাপত্তার স্বার্থে শাহতলী রুশদী বাড়িতে আইপি ক্যামেরা স্থাপন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামে সাবেক চেয়ারম্যান  মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী’র শাহতলীস্থ বাড়িতে (শান্তি নিকেতন) নিরাপত্তার স্বার্থে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

৫আগস্ট (রবিবার) বিকালে নিরাপত্তার স্বার্থে শাহতলী রুশদী বাড়িতে এ ক্যামেরা স্থাপন করা হয়।

এ ব্যাপারে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেলর রুশদী বলেন, আমাদের শাহতলী গ্রামের বাড়ীতে (শান্তি নিকেতন) নিরাপত্তার স্বার্থে একাধিক আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এলাকায় চুরির ঘটনা বেড়েছে । তাই চুরির ঘটনা রোধকল্পে বাড়ীতে আইপি ক্যামেরা লাগানো হলো ।

আমার মোবাইলে পুরো বাড়ীর কাযক্রম , বাড়ীর সামনে ও পিছনে আসা-যাওয়া লোকজনের গতিবিধি ফলো করা হচ্ছে । সন্দেহজনক কাউকে দেখতে পেলে তাকে সাথে সাথে রের্কডসহ আইনের আওতায় আনা হবে ।

সম্পর্কিত খবর