মতলব দক্ষিণে ৪ বোতল বিদেশী মদ ও প্রাইভেট কারসহ ২জন গ্রেফতার

সমির ভট্টাচার্য্য :  চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৪ বোতল  বিদেশী মদ ও ১টি প্রাইভেটকার’সহ ২ জনকো গ্রেফতার করা হয়েছে ।

৫ আগষ্ট মঙ্গলবার মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই মোহাম্মদ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বাবুরহাট মতলব পেন্নাই আঞ্চলিক মহাসড়কের মতলব পৌরসভার  পানির ট্যাংকি দশপাড়া এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি চলাকালিন সময়ে অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকার সহ দুই জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন লক্ষিপুর জেলার গঙ্গাপুর গ্রামের মৃত আলহাজ্ব এম আব্দুল্লাহ পাটোয়ারীর ছেলে  মোঃ আব্দুল আজিজ পাটোয়ারী (৪৬) ও রায়পুরের কাঞ্চনপুর গ্রামের মৃত শরীফ হোসেনের ছেলে মোঃ মোস্তফা কামালকে  উভয় আসামীকে মাদক মামলায় চাঁদপুর  আদালতে প্রেরন  করা হয়েছে ।

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ  আহাম্মেদ বলেন গ্রেফতারকৃত  দুই আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

সম্পর্কিত খবর