চাঁদপুরের সাবেক এমপি রাশেদা বেগম হীরার অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য ব্যাংকক গমন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের কৃতি সন্তান বিএনপির সাবেক দু-বারের মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো: রফিকুল ইসলাম মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক ব্রামরুনগাড হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট রাতে বিএনপির উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটার্সে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী মো: রফিকুল ইসলাম মজুমদার দীর্ঘদিন কিডনি,ডায়াবেটিকসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক ব্রামরুনগাড হাসপাতালে নেওয়া হয়।

তিনি দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।

দোয়া কামনা…

এদিকে অসুস্থ মো: রফিকুল ইসলাম মজুমদারের সুস্থতা কামনার জন্য দোয়া চেয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর