শাহতলীতে সম্পত্তিগত বিরোধে হামলার ঘটনায় থানায় মামলা : আসামী ধরতে অভিযান 

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের ৪নং ওয়ার্ডের বেপারী বাড়ীর রিয়াদ বেপারী ও মো: রুবেল বেপারী’র উপর সম্পত্তিগত বিরোধ নিয়ে হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

৫আগস্ট (মঙ্গলবার) মো: রুবেল বেপারী, পিতা-মৃত দেলোয়ার হোসেন বেপারী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার আসামী করা হয় ১। হামিম বেপারী (১৯), ২। হাবিব বেপারী (৩০), উভয় পিতা-তাহের বেপারী, ৩। তাহের বেপারী (৫০), ৪। খলিল বেপারী (৪৫), উভয় পিতা-মৃত মুন্নাফ বেপারী, ৫। মিন্টু বেপারী (২৫), পিতা-খলিল বেপারী, সর্ব সাং-বড় শাহতলী, বেপারী বাড়ী, ৪নং ওয়ার্ড, ৪নং শাহ মাহমুদপুর ইউপি, সর্ব থানা ও জেলা-চাঁদপুর। ৫আগস্ট সকাল অনুমান সাড়ে ১১টায় চাঁদপুর সদর মডেল থানাধীন বড় শাহতলী গ্রামের বাদীর বসত বাড়ীর সামনে উঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়ার নির্দেশে শাহতলী বেপারী বাড়িতে আসামীদের ধরতে মডেল থানার এসআই মো: আওলাদ হোসেন অভিযান পরিচালনা করছে। অভিযানে আসামীদের পাওয়া যায়না। তাদের গ্রেফতারে অভিযান অবাহত থাকবে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা উশৃঙ্খল, বদমেজাজী, লাঠিয়াল মাস্তান এবং এলাকার খারাপ প্রকৃতির লোক। বিবাদীরা আমার পূর্ব পরিচিত। বিবাদীগনের সহিত আমাদের পূর্ব থেকে জায়গা সম্পত্তি নিয়া বিরোধ সহ শত্রুতা ছিল। বিবাদীরা আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক নিজেদের দাবী করে সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে রাখে। সম্পত্তিগত বিরোধ নিষ্পত্তির জন্য এলাকায় বিবাদীদের নিয়ে একাধিক বার শালিস দরবারের আয়োজন করা হলে বিবাদীদের আমাদের সম্পত্তি হতে ভোগ দখল ছেড়ে দিতে বলিলেও বিবাদী কারো কথার কোন কর্নপাত করে না। পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে বিবাদীদের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি সি.আর মোকাদ্দমা দায়ের করি। যাহার মামলা নং-৩৬/২৫।

যাহা এখনো চলমান। বিবাদীদের বিরুদ্ধে উক্ত মোকাদ্দমা দায়ের এর পর বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া আমাদের ক্ষতি করার সুযোগ সন্ধান বেড়াইতে থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়: ০৫/০৮/২০২৫ ইং তারিখ, সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় বিবাদীরা পূর্বের জের ধরিয়া সম্পত্তিগত বিষয়ে বেআইনি জনতাবন্ধে মিলিত হইয়া হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া আমাদের উপর অতর্কিত হামলা করে।

বিবাদী আমাকে ও ১-৪নং সাক্ষীকে এলোপাথারি কিল, ঘুষি লাথি মারিয়া আমাদের শরীরে গুরুতর নীলাফুলা জখম করে। ১নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে বাঁশ দিয়া আমার মাথা লক্ষ্য করিয়া বারি মারিলে আমি কিছুটা সরে যাওয়ায় উক্ত বারি আমার পিঠে মাজায় পরিয়া গুরুতর থেতলানো জখম হয়। ২-৫নং বিবাদী আমাকে এলোপাথারি মারধর করিয়া আমাদের গাছ-গাছালি কাটিয়া নষ্ট করিয়া ফেলে। আমাকে বাঁচাইতে ১-৫নং সাক্ষগন আগাইয়া আসিলে বিবাদীরা ১-৫নং সাক্ষীকেও মারধর করে। ১-৫নং বিবাদীগন ২ ও ৩নং সাক্ষীকে মারধর করিয়া ২ ও ৩নং সাক্ষীর পরিহিত জামা কাপড় টানা হেছড়া করিয়া ২ ও ৩নং সাক্ষীর শ্লীলতাহানি ঘটায়।

বিবাদীরা আমাকে ও ১-৪নং সাক্ষীকে মারধর করিয়া আমাদের গলা চাঁপিয়া ধরিয়া আমাদের হত্যার চেষ্টা করে।

সম্পর্কিত খবর