
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে ৪০টি পরিবারের পানিবন্দী হয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। উপযুক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই চল্লিশটি বাড়ি মানুষের দুর্ভোগ প্রতিদিনই বাড়ছে।
ডাকাতিয়া নদী সংলগ্ন হলেও ভাটেরগাঁও এর বেপারী বাড়িসহ কয়েকটি বাড়ির পানির নিস্কাশনের একটিও পথ না থাকায় তাদেরকে এ দুর্ভোগে পড়তে হয় তাদের।
সেখানকার প্রায় কয়েক শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে এখন আশ্রয়কেন্দ্রে যাওয়ার উপক্রম হয়েছে। গবাদিপশু গুলো নিয়ে চরম কষ্টে তাদের দিন কাটছে।
সরজমিনে গিয়ে দেখা দিয়েছে সেখানকার মানুষের টানা বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। চলমান ভারী বর্ষণ চাঁদপুরে বন্যা দেখা না দিলে ও ভাটেরগাঁও এর ৪০ টি পরিবার বন্যার স্বাধ ভোগ করছে।
সেখানকার মানুষগুলো অসহায় মানুষের মত বেঁচে আছে। টানা বর্ষণে রাস্তাঘাটসহ যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো মেরামত করতে হবে।
বেপারী বাড়ির বাসিন্দা হারুন বেপারী, আলী আকবরসহ বেশ কয়েকজন জানান, প্রায় এক মাসের অধিক সময় ধরে তারা পানি বন্ধী হয়ে রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি না থাকার কারনে দুর্ভোগ থেকে বাঁচার জন্য কেউই এগিয়ে আসেনি বলে তারা জানান, দ্রুত সরকারি ভাবে একটি স্থায়ী পানি নিস্কাশনের ব্যবস্থা করা হলে তাদের দুর্ভোগ লাঘব হবে বলে জানান।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি বলেন, দুর্ভোগের কথা শুনার পর পরই তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছে।
শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুছ আখন্দ রোকন বলেন বিষয়টি স্থানীয়রা আমাকে জানালে আমি সরজমিনে গিয়ে তাদের দুর্ভোগের বিষয়টি দেখেছি, উদ্ধর্তন কর্মকর্তাকে ও জানিয়েছি। আশা রাখি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে বলেন জানান।




