
স্টাফ রিপোর্টার : স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের গনঅভ্যুত্থানে এক বছর ফুর্তি উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
৫ আগষ্ট সোমবার বিকালে হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার রাস্তায় নেতাকর্মীর গণমিছিলে যোগ দেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
এসময় তিনি বলেন, অনেক ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। সেই শহীদদের স্বরণে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত স্মৃতি পালন করছে। আজকের এ সমাবেশ সর্বকালের স্মৃতিচারণ হয়ে থাকবে। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা গত প্রায় দেড় যুগ ধরে দেশটাকে গনতন্ত্রের নামে একক ক্ষমতার অপব্যবহার করে এসেছিলো।
২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্বৈরাচার পতন করতে গিয়ে নানা মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েছে। আমাদের নেতা তারেক রহসানের নেতৃত্বে আগামি দিনে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দেখতে পাবে নতুন এ বাংলাদেশ। সেই লক্ষে বিএনপির তৃনমুল থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপির নেতৃত্ব সুসংগঠিত অবস্থায় তৈরি হয়েছে। আমরা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।
বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
৫ আগস্ট সোমবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে গণঅভ্যর্থনের বিজয় মিছিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জি. মমিনুল হক এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায়, উক্ত বিষয় মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কয়েক হাজার তৃনমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।




