আজ চাঁদপুর জেলার প্রত্যেক শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে প্রশাসন

চাঁদপুর খবর রিপোর্ট : জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সরকার সিদ্ধান্ত স্মৃতিস্তম্ভের পরিবর্তে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

আজ সোমবার (৪ আগস্ট ২০২৫খ্রি.) চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ সাজ্জাদ হোসেন সাব্বির (রাজাবাড়ি, উত্তর রঘুনাথপুর, ৫নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা) এঁর কবরে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া জেলার প্রত্যেক শহীদের কবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। অফিসারদের আলাদা করে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া জেলা প্রশাসক অনুরোধ জানিয়েছেন যার যার সুবিধামতো যেকোনো কবরে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন। প্রসঙ্গত, শহীদ স্মৃতিস্তম্ভের স্তম্ভ সরকার কর্তৃক কোনো জেলায় প্রেরণ করতে না পারায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা যায়নি।

সম্পর্কিত খবর