
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আয়োজনে অভিভাবক সমাবেশ, নবাগত গভর্নিং বডি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪আগস্ট (সোমবার) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে গভনিং বডির নবাগত সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বলেন, এ মাদরাসাটি শতবছরের এতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে এলাকার অনেকেই ভূমিকা ও অবদান রেখেছেন। এ প্রতিষ্ঠানে একাডেমিক ভবন সংকট ছিল। তা সমাধান হয়েছে। আমরা একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন করেছি। আমরা গভর্নিং বডি সকলে চাই ভালো ফলাফল। আমরা শিক্ষার্থীদের সকল সুবিধা দিব। তাই আমরা আপনাদের কাছ থেকে কোয়ালিটিপূর্ণ ফলাফল চাই। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার যে গাইডলাইন দিয়েছেন, তার সাথে আমরা গভর্নিং বডি একমত। তিনি বলেন,মোবাইলে ছাত্র-ছাত্রীরা আসক্ত হয়ে গেছে, তাই শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে।আপনারা অভিভাবকরা তা নিশ্চিত করবেন। শিক্ষার্থীরা মাদরাসায় আসছে কিনা, সে খোঁজখবর আপনারা রাখবেন। শিক্ষকরা অভিভাবকদের চিঠি দিবেন, যে সকল শিক্ষার্থীরা অনুপস্থিত থাকবেন। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন পরীক্ষা নিবেন, তা অভিভাবকদের জানাবেন। কোন বিষয়ে যদি রেজাল্ট খারাপ হয়, তার দায়ভার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের নিতে হবে।
অর্থের অভাবে কোন শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অত্র মাদরাসার সিনিয়র ও জুনিয়র শিক্ষকরা খুবই মেধাবী । শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছে। আমরা গভর্নিং বডি মূল্যায়ন পরীক্ষার খোঁজ রাখবো। মাদরাসায় আসা-যাওয়ার পথে কোন সমস্যা হলে অধ্যক্ষ ও আমাকে ফোন দিবেন, আমি ব্যবস্থা নিব। আপনার সন্তানদের মোবাইল ব্যবহার করতে দিবেন না। একটা শিক্ষার্থী নিয়মিত ক্লাস করলে কোন শিক্ষার্থী ফেল করবে না। ইবতেদায়ী ভর্তি হলে কামিল সম্পন্ন করতে পারবে এখান থেকে। গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় মাদরাসার শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যেতে হবে । জুলাই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
মাদরাসার সহকারি অধ্যাপক ও মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: কামাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের খান, প্রধান মুহাদ্দিস ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মোহাম্মদ আখতার, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান পাটওয়ারী, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হাফেজ মো: জাকির হোসাইন তপাদার, সিনিয়র মৌলভী হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো: আবুল কালাম আজাদ, গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: জামাল গাজী, মাদরাসার অভিভাবক ও প্রাক্তন ছাত্র মাওলানা হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সিনিয়র প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক হালিমা বেগম, সহকারি শিক্ষক সায়মা বিনতে ইব্রাহিম, শরীরচর্চা শিক্ষক মো: শরীফ হাওলাদার, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলিম ১ম বর্ষের ছাত্র আবু রায়হান।
অনুষ্ঠানে নবাগত গভর্নিং বডির সভাপতি সাংবাদিক সোহেল রুশদীসহ গভর্নিং বডির নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ ,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা । এসময় উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীরা হাততালি দিয়ে স্বাগত জানান
। পরে দাখিল-২০২৫, আলিম-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার গভর্নিং বডির নবাগত সভাপতি সাংবাদিক সোহেল রুশদীসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষবৃন্দগণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।




