মতলবে আলহাজ্ব তাফাজ্জল হোসেন ঢালী উবির প্রধান শিক্ষক আত্মগোপনে

সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল হক আত্মগোপনে । এ ঘটনায় বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য জাহাঙ্গীর ঢালী থানায় একটি নিখোঁজ ডাইরী করেন ।

সরজমিনে জানাযায় গত ৩০ জুলাই কুমিল্লা বোর্ড অফিসে যাওয়ার কথা বলে বিদ্যালয় থেকে বেরিয়ে যায় । এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে । এমনকি মতলব সদরের টিএন্ডটি তার ভাড়া বাসায় গিয়ে জানাযায় সে বাসা ছেড়ে চলে গিয়েছে ।

উল্লেখ্য এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২০ জন পরীক্ষার্থীর ফলাফল আসেনি। আজ ৩০ এপ্রিল বুধবার ওই বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলে অন্যের নাম আসায় প্রধান শিক্ষক ও কমিটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমজাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

গত ২৯ জুলাই ওই বিদ্যালয়ে গিয়ে বিষয়টির তদন্ত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল। তদন্তে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকের দায়িত্বে অবহেলা এবং শিক্ষার্থীদের ভুয়া নিবন্ধন ও প্রবেশপত্র প্রদানের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর নুরন্নবী আলম ।

বিদুৎসাহী সদস্য জাহাঙ্গীর ঢালী বলেন ৩০ জুলাইয়ের পর থেকে প্রধান শিক্ষককে খুজে পাওয়া যাচ্ছে না, ওনার মোবাইলও বন্ধ । তার ভাড়া বাসায় গিয়ে জানতে পারি বিদ্যালয়ের প্রয়জনীয় কাগজপত্র ও তার মালামাল নিয়ে পালিয়ে গেছে । বিষয়টি আমি শিক্ষা অফিসার ও থানায় জানিয়েছি । ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজহারুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী বলেন এ বিষয়টি একটি অভিযোগ পেয়েছি । ম্যানেজিং কমিটিকে বলেছি প্রয়জনীয় ব্যবস্থা নিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে ।

সম্পর্কিত খবর