
ইব্রাহিম খান : চাঁদপুর শহরের পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৩ আগস্ট রবিবার সন্ধ্যায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি বলেন, আমি আপনাদের দাবী দাওয়া গুলো শুনছিলাম। যখন নিত্য প্রয়োজনী জিনিসপত্রের দাম বেশি ছিলো সেসময় আমি কয়েক বার এই বাজারে এসেছিলাম। তখনও এই সমস্যা গুলোর কথা শুনেছি। আমি অলরেডি আপনাদের এই বাজারটাকে লোকাল প্রজেক্টে ডুকিয়েছি যাতে বাজারের সমস্যা গুলোর সমাধান করা যায়।সব দায়িত্ব জেলা প্রশাসক পৌর প্রশাসকের নয় আপনাদেরও কিছু দায়িত্ব আছে।এই বাজার কয়টা ভালো টয়লেট আছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা কতটুকু। এই বাজারে কি একটাও বিশ্রামাগার আছে।এই দায়িত্ব গুলো কিন্তু আপনাদের পালন করতে হবে। আমি অবাক হই আপনারা কবে প্রতিবাদী হবেন।
এই শহরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনাদের রাস্তায় নষ্ট হচ্ছে। এটি নিয়ে কেন আপনারা প্রতিবাদ করেনি।আপনারা দয়া করে প্রতিবাদী হন।
তিনি আরো বলেন, ব্যবসা একটা সততা।আপনাদের সেই সততার সাথে ব্যবসা করতে হবে।ব্যবসায় লাভ করেন সমস্যা নেই। তবে মজুদ করিয়েন না।আপনারা মানুষের কথা চিন্তা কইরেন। আমরা অতি দ্রুত বর্তমান সেটটি ভেঙ্গে দিয়ে নতুন করে করে দিবো।যত দ্রুত সম্ভব এই বাজারের সমস্যা সমাধান করা হবে।আপনারা জায়গা দেন আমি আপনাদের বহুতল ভবন করে দিবো।পৌরসভার উপর ভরসা করে লাভ নেই আপনারা শক্তিশালী হোন।পাশাপাশি আপনারা শ্রমিকদের কথা চিন্তা কইরেন। তাদের কল্যানে কাজ করিয়েন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন,পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া ।
পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফর উদ্দিন মোল্লার পরিচালনায় এসময় পালবাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আবুল হোসেন, গীতা পাঠ করেন মধুসুদন।




