দপুরে গুরুতর অসুস্থ হরিজন পরিবারকে দেখতে গেলেন বিএনপি নেতা মোশারফ হাজী

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনি পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোশারফ হোসেন।

তিনি শনিবার ২ আগস্ট ২০২৫) বিকেলে ওই হরিজন কলোনিতে যান এবং তাদের বসবাসের এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং হরিজনদের সাথে কথা বলে তাদের জীবনমান, সমস্যা বিষয়ে মোশারফ হাজী অবগত হন।

এক পর্যায়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে বাসায় শয্যাশায়ী বাবা ধীরেন ও ছেলে বিবেক হরিজনকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় জেলা বিএনপির এই নেতা ব্যক্তিগতভাবে ওই হরিজন পরিবারের চিকিৎসার জন্য তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় আকাশ দাস, কীর্তন, খোকন, উত্তম সহ হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। তারা বলেন, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার মতো বিএনপি’র মোশারফ হাজীকেও তারা দেখেন। মোশারফ হাজী খুবই আন্তরিকতার সাথে হরিজন কলোনির মানুষের সাথে কুশল বিনিময় এবং খোঁজখবর নিচ্ছেন তাতে আমরা খুবই খুশি।

বাবা ছেলে কঠিন রোগে আক্রান্ত হয়ে দুজনই অসুস্থ। মোশারফ ভাই তাদেরকে দেখতে এসেছেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও করেছেন। উনি আমাদেরকে যে সম্মান দেখিয়েছে তাতে উনাকে ধন্যবাদ দিতে পারিনি। আমরা ভাইয়ের জন্য আশীর্বাদ করছি।

সম্পর্কিত খবর