
চাঁদপুর খবর রির্পোট: বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ উদযাপন উপলক্ষে “জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা” শিরোনামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২আগস্ট (শনিবার) সকাল ৯ টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মজিবর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, পানি ও পরিবেশ বিজ্ঞানী, সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. জসীম উদ্দিন আহমেদ, আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন- এর সদস্য সচিব ড. মোঃ মাসুদ রানা খান।
প্রবন্ধে জুলাই গণঅভ্যুত্থানে বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের ভূমিকা ও ভাবনা তুলে ধরা হয়। প্রায় দেড় হাজারের বেশি ছাত্র-জনতার আত্মত্যাগ এবং লক্ষাধিক আহতের বিনিময়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী শাসন অবসানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণে বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা প্রবন্ধে তুলে ধরা হয়।
প্রবন্ধে আরো বলা হয় যে, বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক গনঅভ্যুত্থানের পর যথাযথ মনোযোগ পায়নি। শিক্ষকরা এখনও নিজেদের বৈষম্যের শিকার বলে মনে করেন। যিনি দেশের সাধারণ মানুষকে মানবসম্পদে পরিণত করে তোলেন।
তিনি ৪র্থ গ্রেডের পর আর কোন পদন্নোতি পান না। এমনকি কারিগরী শিক্ষা ও মেডিকেল শিক্ষায় অধ্যাপক পদ ৩য় গ্রেডের হলেও শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদ ৪র্থ গ্রেডে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের পদ এক নম্বর গ্রেড হলেও সেখানে যাওয়ার কোন পদসোপান নেই। দীর্ঘদিন যাবত পদন্নোতি পান না শিক্ষা ক্যাডারে এমন কর্মকর্তার সংখ্যা অভাবনীয়। প্রভাষকগণ ১২ থেকে ১৩ বছর যাবত পদন্নোতি পান না। যা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশ বির্ণিমানের স্পিরিটের সাথে বেমানান।
সেমিনারে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও মাউশি’র উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ শাহজাহান।




