শাহতলীতে ডিএসবির (অব:) কর্মকর্তা সাইফুল কবির চৌধুরীকে সংবর্ধনা

মো: রানা সরকার: লক্ষীপুর জেলা ডিএসবি থেকে দীর্ঘ ৩২ বছর ২ মাস ৫ দিন সফলতার সাথে কর্মজীবন শেষে বাড়িতে আসলে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মোঃ সাইফুল কবির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল ১আগস্ট (শুক্রবার) বাদ জুমা তাদের শাহতলীস্থ নিজ বাড়িতে এ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজীয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মো: হানিফ চৌধুরী, ডুবাই প্রবাসী মো: মিলন গাজী, সাইফুল কবির চৌধুরী বেয়াই  মো: আতিক মুন্সি, পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজীয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, সমাজসেবক মো: জহির চৌধুরী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আলমগীর গাজী, মো: সোহাগ গাজী, স্থানীয় আরশাদ মিজি, স্থানীয় মো: শরীফ খান, সাইফুল কবির চৌধুরীর ছেলে মো: সাজিদ বিন সাইফুল, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির অফিস সহায়ক মো: হযরত আলী সহ অন্যান্যরা।

এসময় এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মোঃ সাইফুল কবির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত খবর