
চাঁদপুর খবর রিপোর্ট : আজ ‘দৈনিক চাঁদপুর দিগন্ত’ ১৯তম বর্ষ পেরিয়ে ২০তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ০২ আগস্ট, ২০২৫ইং শনিবার বিকাল ০৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘সত্য প্রকাশে অবিচল’ এই স্লোগানকে ধারন করে চাঁদপুর দিগন্ত এখন লাখো পাঠকের প্রিয় দৈনিক। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষাবিদ, দেশ বরেণ্য সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আপনি সাদরে আমন্ত্রিত। এতে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে প্রাণবন্ত করবে, উজ্জীবিত করবে আমাদের পথচলা।
উক্ত অনুষ্ঠানে সদয় উপস্থিতি থাকার জন্য আহ্বান জানিয়েছেন অ্যাড.মোঃ শাহজাহান মিয়া, সম্পাদক ও প্রকাশক দৈনিক চাঁদপুর দিগন্ত।




