
হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৩১ জুলাই দিনগত রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে হাজীগঞ্জ উপজেলা সদর থেকে চাঁদাবাজ মো. ইয়াসিন আলী (৩০) ও মো. রাজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই বান্ডিল জাল রশিদ। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হাস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারাবির ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।




