
প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে নিয়ে ‘ভুয়া, ভিত্তিহীন ও মানহানিকর’ তথ্য ছড়ানোর অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, গত ৩০ জুলাই ২০২৫ ইং তারিখ থেকে আমাদের দলের একজন পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতা স্বপন মাহমুদ। যিনি ইউনিয়ন বিএনপির সভাপতি ও দুইবারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান। তিনি সহ দলের অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্য করে একটি দুস্কৃতিকারী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে মানহানিকর একটি ভুয়া সংবাদ ছড়িয়েছে।
এটি যে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল, তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দলের প্রতি তার দীর্ঘদিনের অবদান ও ত্যাগকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা শাহমাহমুদপুর ইউনিয়নবাসী সহ সবাইকে- মিথ্যা ও ভিত্তিহীন এই সংবাদ পরিহার করার আহবান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি এই ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। অন্যথায় আমরা শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হব এবং এর দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হবে।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন- ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নাহিদ হায়দার খান ও সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়াজি। এর আগে স্বপন মাহমুদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।




