চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের তালুকদার বাড়ি নিবাসী মরহুম আব্দুল হাই তালুকদারের সেঝো ছেলে ও বিশিষ্ট সমাজসেবক মো: মোশারফ হোসেন তালুকদারের ভাই মো: শাহাদাত হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।
২৯জুলাই রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫২বছর।
৩০জুলাই (বুধবার) বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ
এদিকে, বিশিষ্ট সমাজসেবক মো: মোশারফ হোসেন তালুকদারের ভাই মো: শাহাদাত হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।