শাহতলীর দুটি সপ্রাবিতে জুলাই পুণজাগরণ অনুষ্ঠানমালা পালিত

মো:রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুণজাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ উপলক্ষে কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১জুলাই (বৃহস্পতিবার) বিদ্যালয় মিলনাতয়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা শামিমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী,

৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার,সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার,সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষক তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মোঃ ইয়াছিন খানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তারসহ শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত খবর