মাদকের একাধিক সাজাপ্রাপ্ত আসামী শাহতলীর মো: ফখরুল খান গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের খান বাড়ি নিবাসী একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মো: ফখরুল খানকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ ।

গতকাল ৩১জুলাই (বৃহস্পতিবার) বিকালে শাহতলী স্টেশন থেকে অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো: মিজানুর রহমান অভিযান পরিচালনা করে মো: ফখরুল খানকে গ্রেফতার করে। তার পিতা মৃত কিরন খান, সাং-বড় শাহতলী, উপজেলা ও জেলা-চাঁদপুর।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়,আটককৃত মো: ফখরুল খানকে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং ৬৬ তারিখ: ২৯/৭/২০২৪, চাঁদপুর সদর মডেল থানার মামলা নং ৩ তারিখ: ৩/৯/২০২০, চাঁদপুর সদর মডেল থানার মামলা নং ১১ তারিখ ৮/৬/২০২০, চাঁদপুর সদর মডেল থানার মামলা নং ১ তারিখ ২/৯/২০২১, চাঁদপুর সদর মডেল থানার মামলা নং ৪৮ তারিখ ২২/৫/২০১৮ মাদক মামলায় গ্রেফতার করা হয়।

সম্পর্কিত খবর