চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী উবি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

গতকাল চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ, চাঁদপুর সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সৈয়দা ইসরাত ফেরদৌসী, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান সহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণ শিক্ষক শিক্ষিকাবৃন্দগণ।

এ সময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের কাছে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন চাঁদপুর সদর উপজলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর