চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বকুলতলা রোডে মেসার্স ফারুক ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন থেকে এসব তথ্য জানানো হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হলেন পৌর এলাকার বকুলতলা রোড সংলগ্ন ব্যবসায়ী মো. ফারুক হোসেন। জানাগেছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার পর ভোর পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিস সংবাদ পায়। ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ৪৭ মিনিটে। দুই ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সোয়া ৪ টার দিকে।

এই ঘটনায় নেতৃত্ব দেন চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন।
তিনি বলেন আগুন নিয়ন্ত্রণ করে পুনরায় স্টেশনে এসে পৌঁছাই ভোর ৫টা ৪০ মিনিটে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানাযাবে। আনুমানিক ক্ষতির পরিমান ৬লাখ টাকা। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

সম্পর্কিত খবর