
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১ জুলাই বিকালে পূর্ব সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওয়ার্ড বিএনপি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্যাহ সেলিম। তিনি বলেন,ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে বিতাড়িত হওয়ার পর তার সকল এমপি মন্ত্রী এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালিয়েছেন। সে কারণেই ইউনিয়ন পরিষদে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ড ইউনিয়ন পরিষদ এর প্রশাসক পরিচালনা করবেন। কোন আওয়ামী লীগের ধূসর মেম্বারদের দিয়ে যদি পরিচালনা করা হয় তাহলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। তিনি আরো বলেন- বাংলাদেশের জনগণ যখন ভোট দেয় তখন সরকারের কাছে তার পাঁচটি মৌলিক চাহিদা পূরণের আশা করেন।
বাংলাদেশের মানুষের অন্য, বস্ত্র,বাসস্থান,শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদা আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এবং দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেই স্বপ্ন পূরণ হবে। চাঁদপুর হাইমচর এর উন্নয়ন নিয়ে জেলা বিএনপি’র সভাপতি চাঁদপুর ৩ আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিক পরিকল্পনা গ্রহণ করেছেন। চাঁদপুর হাইমচর এর মেঘনা নদীর ভ




