চাঁদপুর পুলিশ সুপারের সাথে কওমী ছাত্র-জনতা মঞ্চের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর সাথে কওমী ছাত্র-জনতা মঞ্চের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সাক্ষাৎ করেছেন।

নেতৃবৃন্দ এ সময় পুলিশ সুপারকে জুলাই আন্দোলনে কওমি মাদ্রাসা ছাত্রদের অবদানের কথা তুলে ধরে মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন ।

পরে নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানে কওমী শিক্ষার্থীদের অবদান শীর্ষক একটি স্মারক পুলিশ সুপারকে প্রদান করেন ।

পুলিশ সুপার রাকিব উদ্দিন ছাত্র নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কওমী মাদরাসার ছাত্র প্রতিনিধিগণও চাঁদপুর জেলা পুলিশ সুপারকে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের ডাকে পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন আশরাফ আহমদ, নাজমুল হাসান, আহমদ সজীব, তানজিল আহমদ, আবু সাইদ, মেরাজ আহমদ, মাইনুল ইসলাম, আল আমিন এবং শায়খুল হিন্দ একাডেমি ও হাকিমুল উম্মত বালিকা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ হাসান ।

সম্পর্কিত খবর