চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ০৬টি চোরাই মোটরসাইকেলসহ তিনজন আটক

চাঁদপুর জেলার সদর মডেল থানা পুলিশ গত ৩০/০৭/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত ০১টি রেজিস্ট্রেশন বিহীন কালো রং এর Suzuki zixxer মোটরসাইকেল (যাহার চেসিস নং-RMBL-NG4VW-20429) সহ ০২ জন মোটরসাইকেল চোরকে হাতেনাতে আটক করে। আটক পরবর্তী তাহাদের জিজ্ঞাসাবাদে ১। রাফসান ইসলাম নিলয় (২০), পিতা-হারুন অর রশিদ, মাতা-সালমা আক্তার সুমি, গ্রাম-ফরিদগঞ্জ(দক্ষিন), সাং-কাচারিয়া (পশ্চিম পাঠান বাড়ি), পৌর ০৭ নং ওয়ার্ড, ফরিদগঞ্জ পৌরসভা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং ২। মো: ইয়ামিন (২১), পিতা-মো: সেলিম, মাতা- মোবাশ্বেরা, সাং-বারো পাইকা, ০৮ নং ওয়ার্ড, ১৫ নং রূপসা ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর বলিয়া জানায়। বর্ণিত আসামীদ্বয় গত ২০/২১ দিন পূর্বে আরেকটি রেজিষ্ট্রেশন বিহীন কালো রং এর Apache 4V (যাহার চেসিস নং-PS6378377M6K61540) চাঁদপুর সদর থানাধীন নিজগাছতলা সালাম মটরস্ দোকানের আনিয়া জনৈক আব্দুস সালাম এর নিকট বিক্রি করে মর্মে জানান। প্রাপ্ত তথ্যমতে সালাম মটরস্ এর মালিক আব্দুস সালাম (২৬), পিতা-আব্দুল মান্নান খান, সাং-নিজগাছতলা, বাদামতলী, ৮নং ওয়ার্ড, খান বাড়ী, ৮নং বাগাদী ইউপি, থানা ও জেলা-চাঁদপুর এর সাথে থাকা ০১টি রেজিষ্টেশন বিহীন কালো রং এর Apache 4V (যাহার চেসিস নং-PS6378377M6K61540) উদ্ধার পূর্বক হেফাজতে নেয়। ইতিপূর্বে চোরাই চক্রের সক্রিয় সদস্য আটককৃত আসামী রাফসান ইসলাম নিলয় (২০) আরো ২/৩ মাস পূর্বে আরো একটি Apache 4V মোটরসাইকেল গ্যারেজ মালিক আব্দুস সালাম এর নিকট নিয়ে আসে বলিয়া জানায়। আসামীদের জিজ্ঞাসাবাদে ও তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে চোরাই যাওয়া আরো ০৪ টি মোটরসাইকেল ১। ০১ টি নীল রং এর ফেজার বাইক, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-১৪-৪০২৮, চেসিস নং-ME145S027A2015356, ২। ০১ টি রেজিঃ বিহীন নীল রং এর Bazaz Platina, যাহার চেসিস নং-00ZZRN98883, ৩। ০১ টি কালো রং এর Apache RTR, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ল-১৪-৮৯৯৬, চেসিস নং অষ্পষ্ট, ৪। ০১ টি লাল রং এর হোন্ডা CDI, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ A06-1519, যাহার চেসিস নং-AHBH100SL33688 আটককৃত আসামী আব্দুস সালাম এর গ্যারেজ হইতে উদ্ধার পূর্বক হেফাজতে নেওয়া হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর বিষয়ে তারা কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই এবং কোন সদ্উত্তর দিতে পারে নাই। উদ্ধারকৃত Suzuki zixxer ও Apache 4V, রেজিঃ বিহীন মোটরসাইকেল ০২ টি আটককৃত আসামী ১। রাফসান ইসলাম নিলয় (২০) এবং ২। মো: ইয়ামিন (২১) চোরাই পথে ভারত হইতে সরকারী শুল্ক ফাঁকি দিয়া এনে আটককৃত আসামী আব্দুস সালাম এর নিকট বিক্রয় করে বলিয়া স্বীকার করে। আসামীরা আরো জানায় যে, তারা লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এলাকা হইতে তাদের সহযোগী অজ্ঞাতনামা চোরদের মাধ্যমে মোটর সাইকেল চুরি করিয়া নিয়া আসিয়া চাঁদপুর শহর এলাকায় গ্যারেজে রাখিয়া বিক্রি করার উদ্দেশ্যে হেফাজতে রাখিয়াছে। আটককৃত আসামী রাফসান ইসলাম নিলয় (২০) আরো জানায় যে, তার সহযোগী লক্ষীপুর জেলার মোটরসাইকেল চোর ইয়াসিন এর নিকট হইতে চোরাই মোটরসাইকেলগুলো নিয়া আসিয়া তাহার অপর সহযোগী গ্যারেজ মালিক আব্দুস সালাম এর নিকট দিত এবং পরবর্তীতে বিক্রি করিত। ধৃত আসামী রাফসান ইসলাম নিলয় (২০) এর বিরুদ্ধে লক্ষীপুর রায়পুর থানার মামলা নং-৯, তারিখ-০৬/০২/২০২৫ ইং, জিআর-৪০/২০২৫, ধারা-৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড (মোটরসাইকেল চুরি) মামলা চলমান রহিয়াছে।

ধৃত আসামী ০৩ জনের নাম-ঠিকানাঃ-

১। রাফসান ইসলাম নিলয় (২০), পিতা-হারুন অর রশিদ, মাতা-সালমা আক্তার সুমি, গ্রাম-ফরিদগঞ্জ(দক্ষিন), সাং-কাচারিয়া (পশ্চিম পাঠান বাড়ি), পৌর ০৭ নং ওয়ার্ড, ফরিদগঞ্জ পৌরসভা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।

২। মো: ইয়ামিন (২১), পিতা-মো: সেলিম, মাতা- মোবাশ্বেরা, সাং-বারো পাইকা, ০৮ নং ওয়ার্ড, ১৫ নং রূপসা ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর,

৩। আব্দুস সালাম (২৬), পিতা-আব্দুল মান্নান খান, সাং-নিজগাছতলা, বাদামতলী, ৮নং ওয়ার্ড, খান বাড়ী, ৮নং বাগাদী ইউপি, থানা ও জেলা-চাঁদপুর।

 

উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল-০৬ টিঃ-

১। ০১ টি রেজিস্টেশন বিহীন কালো রং এর Suzuki zixxer মোটরসাইকেল, যাহার চেসিস নং-RMBL-NG4VW-204293

২। ০১ টি রেজিষ্টেশন বিহীন কালো রং এর Apache 4V, যাহার চেসিস নং-PS6378377M6K61540

৩। ০১ টি নীল রং এর ফেজার বাইক, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-১৪-৪০২৮, চেসিস নং-ME145S027A2015356,

৪। ০১ টি রেজিঃ বিহীন নীল রং এর Bazaz Platina, যাহার চেসিস নং-00ZZRN98883,

৫। ০১ টি কালো রং এর Apache RTR, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ল-১৪-৮৯৯৬, চেসিস নং অষ্পষ্ট,

৬। ০১ টি লাল রং এর হোন্ডা CDI, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ A06-1519, যাহার চেসিস নং-AHBH100SL33688

আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত খবর