চাঁদপুরে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার ১৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে চাঁদপুরে। এ উপলক্ষে সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

চাঁদপুর টেলিভিশন ফোরাম সভাপতি রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা , চাঁদপুর চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, বিশিষ্ট চিকিৎসক মো.মাইনুল ইসলাম মজুমদার, বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ ।

বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহেল রুশদী , সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী ,বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর মেয়াজী, চাঁদপুর রেলওয়ে আক্কাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক গোফরান হোসেন,চাঁদদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবির, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি

উপস্থিত অতিথি ও সুধীজন মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনাসহ এগিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেন।

আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। পরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।

সম্পর্কিত খবর