সোলাইমান শাহ মাজারে ভাংচুর বিষয়ে ফেসবুকে প্রোপাগাণ্ডা : চাঁদপুর ডিসির সকর্তবার্তা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার মতলব সোলাইমান শাহ (লেংটা বাবা) মাজারে তৌহিদি জনতার ভাংচুর, ফেসবুকে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে একটি মহল। মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকার বদরপুর গ্রামে শাহ সুফি সোলেমান লেংটা (র.) এর মাজার অবস্থিত।

এটি “লেংটা বাবার মাজার” হিসেবে পরিচিত। প্রতি বছর চৈত্র মাসের ১৭ তারিখে এই মাজারে ওরশ ও মেলা অনুষ্ঠিত হয়।

লেংটা বাবা” নামে পরিচিত হযরত শাহ সুফি সোলেমান (র.) ছিলেন একজন সুফি সাধক। তার মাজারটি তার বোনের বাড়ি, বদরপুর গ্রামে অবস্থিত। প্রতি বছর এই মাজারে ওরশ ও মেলা উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেন।

এ প্রোপাগাণ্ডা বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক তাঁর ফেসবুক আইডিতে একটি সতর্কবার্তা জানিয়ে বলেন, “চাঁদপুরে সোলাইমান শাহ (লেংটা বাবা) মাজারে তৌহিদি জনতার ভাংচুর, ফেসবুকে প্রচারিত এই নিউজটি একটি প্রোপাগাণ্ডা। আপনারা প্রোপাগাণ্ডায় কান দিবেননা”।

সম্পর্কিত খবর