মো: রানা সরকার: লক্ষীপুর জেলা পুলিশের আয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল ৩০জুলাই (বুধবার) লক্ষীপুর পুলিশ লাইন অডিটরিয়ামে জেলা কল্যান সভায় লক্ষীপুর জেলা গোয়েন্দা সংস্থার সদস্য চাঁদপুর সদর উপজেলার শাহতলীর কৃতিসন্তান মো: সাইফুল কবির চৌধুরী কে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন লক্ষীপুর জেলা পুলিশ সুপার মো: আকতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হেলাল উদ্দিন, লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) সহ অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় মোট ১১জন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।