
শাহরাস্তি প্রতিনিধি : হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে রোববার (২৭ জুলাই ২০২৫) রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে শাহরাস্তি উপজেলার কামতা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোস্তফা বেপারী (৬০)কে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




