
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলার বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছেমঙ্গলবার (২৯ জুলাই ২০২৫খ্রি.) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বহিষ্কারকৃতরা হলেন : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সহ-সভাপতি ছেঙ্গারচর পৌর বিএনপি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত, কাউন্সিলকে কেন্দ্র করে সংঘাত, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগে ২১ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি।




