হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫খ্রি.)
শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ .কে. মোহাম্মদ আলী জিন্নাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার লেইস প্রজেক্টরের সহযোগিতায় শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক চিত্র প্রদর্শণী করা হয়।এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা,দেয়ালিকা প্রকাশ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর